গাংনীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত শহিদুল গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2019-09-02 ইং
গাংনীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত শহিদুল গ্রেপ্তার ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীর ডাকাতি ও বিস্ফোরক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি শহিদুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার পুলিশের একটি দল চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে। শহিদুল ইসলাম গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের গোলাম রসুলের ছেলে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ২০০৯ সালে যুগিন্দা গ্রামে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটে। এ মামলার এজাহারভুক্ত আসামি শহিদুল ইসলাম। ওই বছরে গ্রেপ্তার হওয়ার পর তিনি জামিন পেয়ে ভারতে পালিয়ে যান। তাঁর অনুপস্থিতিতে মেহেরপুরের যুগ্ম জজ আদালত বিচার কাজ শেষ করে তাঁকে ১০ বছরের কারাদ- প্রদান করেন। ভারত থেকে ফিরে এসে তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজারে অবস্থান করছিলেন। এমন গোপন সংবাদ পেয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সুভাস ফোর্স নিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার শহিদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)