সরোজগঞ্জে দুটি দোকানের আড়াই লাখ টাকার মালামাল চুরি
- আপলোড তারিখঃ
০৪-০৮-২০১৯
ইং
প্রতিবেদক, সরোজগঞ্জ:
চুুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজারে বিশ্বাস ট্রেডার্স ও তামান্না সাইকেল হাউজে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে দোকানের তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটে। জানা যায়, বিশ্বাস ট্রেডার্স ও তামান্না সাইকেল হাউজের মালিক দানিয়েল হোসেন গত শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাসায় যান। পরদিন গতকাল শনিবার সকালে তিনি দোকানে এসে দেখেন তাঁর দোকানের তালা ভাঙা। পরে তিনি বুঝতে পারেন দোকান চুরি হয়েছে। এ বিষয়ে দোকানের মালিক দানিয়েল হোসেন বলেন, দোকান থেকে পাখিভ্যানের মোটর, ব্যাটারি, নগদ ৫ হাজার টাকাসহ সব মিলিয়ে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় সরোজগঞ্জ পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেছি। এ বিষয়ে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোকুল চন্দ্র অধিকারী জানান, শুক্রবার রাতের চুরির ঘটনাটি শুনেছি। চুরি হওয়া মালামাল ও টাকা উদ্ধারের তৎপরতা চলছে।
কমেন্ট বক্স