সরোজগঞ্জে দুটি দোকানের আড়াই লাখ টাকার মালামাল চুরি

আপলোড তারিখঃ 2019-08-04 ইং
সরোজগঞ্জে দুটি দোকানের আড়াই লাখ টাকার মালামাল চুরি ছবির ক্যাপশন:
প্রতিবেদক, সরোজগঞ্জ: চুুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজারে বিশ্বাস ট্রেডার্স ও তামান্না সাইকেল হাউজে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে দোকানের তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটে। জানা যায়, বিশ্বাস ট্রেডার্স ও তামান্না সাইকেল হাউজের মালিক দানিয়েল হোসেন গত শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাসায় যান। পরদিন গতকাল শনিবার সকালে তিনি দোকানে এসে দেখেন তাঁর দোকানের তালা ভাঙা। পরে তিনি বুঝতে পারেন দোকান চুরি হয়েছে। এ বিষয়ে দোকানের মালিক দানিয়েল হোসেন বলেন, দোকান থেকে পাখিভ্যানের মোটর, ব্যাটারি, নগদ ৫ হাজার টাকাসহ সব মিলিয়ে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় সরোজগঞ্জ পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেছি। এ বিষয়ে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোকুল চন্দ্র অধিকারী জানান, শুক্রবার রাতের চুরির ঘটনাটি শুনেছি। চুরি হওয়া মালামাল ও টাকা উদ্ধারের তৎপরতা চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)