আলমডাঙ্গার হারদী থেকে মোবাইল চোর আটক
- আপলোড তারিখঃ
১৬-০৭-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার হারদী থেকে আলমগীর নামের এক মোবাইল চোরকে আটক করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুর রহমান অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। গতকাল সোমবার সকালে তাঁকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের থানাপাড়ায় রোববার মধ্যেরাতে একটি বাড়ি থেকে কুষ্টিয়া জেলার মিলপাড়ার আনসার শিকদারের ছেলে আলমগীর শিকদার দুটি মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করেন। পরে আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান তাঁকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসেন। গতকাল আলমগীরকে সংশ্লিষ্ট মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়।
কমেন্ট বক্স