আলমডাঙ্গার হারদী থেকে মোবাইল চোর আটক

আপলোড তারিখঃ 2019-07-16 ইং
আলমডাঙ্গার হারদী থেকে মোবাইল চোর আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার হারদী থেকে আলমগীর নামের এক মোবাইল চোরকে আটক করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুর রহমান অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। গতকাল সোমবার সকালে তাঁকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের থানাপাড়ায় রোববার মধ্যেরাতে একটি বাড়ি থেকে কুষ্টিয়া জেলার মিলপাড়ার আনসার শিকদারের ছেলে আলমগীর শিকদার দুটি মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করেন। পরে আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান তাঁকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসেন। গতকাল আলমগীরকে সংশ্লিষ্ট মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)