শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড করার দাবিতে মানববন্ধন
- আপলোড তারিখঃ
১৬-০৭-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুরে শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদ- করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘ধর্ষণের বিরুদ্ধে জাগো বাংলাদেশ, প্রতিবাদ প্রতিরোধের সময় এখনই’ স্লোগান সংবলিত ব্যানার নিয়ে শিশু ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-ের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিশু সংগঠন অংকুর। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অংকুরের সভাপতি নাসিম রানা বাঁধনের নেতৃত্বে এনসিটিএফ-এর সভাপতি মেহেরাব হোসেন, অংকুরের সহসভাপতি সাজু ফারদিন, সহসাংগঠনিক সম্পাদক জাবির, শিশুবিষয়ক সম্পাদক আবিদ, ক্রীড়াবিষয়ক সম্পাদক রাফিদ, সাংগঠনিক সম্পাদক ইমন, অর্থবিষয়ক সম্পাদক লিজা, উপদেষ্টা পিংকি প্রমুখ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
কমেন্ট বক্স