শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড করার দাবিতে মানববন্ধন

আপলোড তারিখঃ 2019-07-16 ইং
শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড করার দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদ- করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘ধর্ষণের বিরুদ্ধে জাগো বাংলাদেশ, প্রতিবাদ প্রতিরোধের সময় এখনই’ স্লোগান সংবলিত ব্যানার নিয়ে শিশু ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-ের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিশু সংগঠন অংকুর। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অংকুরের সভাপতি নাসিম রানা বাঁধনের নেতৃত্বে এনসিটিএফ-এর সভাপতি মেহেরাব হোসেন, অংকুরের সহসভাপতি সাজু ফারদিন, সহসাংগঠনিক সম্পাদক জাবির, শিশুবিষয়ক সম্পাদক আবিদ, ক্রীড়াবিষয়ক সম্পাদক রাফিদ, সাংগঠনিক সম্পাদক ইমন, অর্থবিষয়ক সম্পাদক লিজা, উপদেষ্টা পিংকি প্রমুখ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)