জীবননগরে ফেনসিডিলসহ দুই নারী আটক
- আপলোড তারিখঃ
১১-০৭-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
জীবননগর থানা পুলিশ উপজেলার উথলী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই নারীকে আটক করেছে। গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করেন। আটক হওয়া নারীরা হলেন সবুরা খাতুন (৪০) ও মাজেদা খাতুন (৪২)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) নাহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম উথলী বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন দুই নারী উপজেলার গয়েশপুর ম-লপাড়ার মৃত টিপুর স্ত্রী সবুরা খাতুন ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাড়ভাঙ্গা গ্রামের মোক্তার ম-লের স্ত্রী মাজেদা খাতুনকে আটক করে। এ সময় তাদের ব্যাগ তল্লাশি করে ৩৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া দুই নারীসহ ফেনসিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কমেন্ট বক্স