জীবননগরে ফেনসিডিলসহ দুই নারী আটক

আপলোড তারিখঃ 2019-07-11 ইং
জীবননগরে ফেনসিডিলসহ দুই নারী আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জীবননগর থানা পুলিশ উপজেলার উথলী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই নারীকে আটক করেছে। গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করেন। আটক হওয়া নারীরা হলেন সবুরা খাতুন (৪০) ও মাজেদা খাতুন (৪২)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) নাহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম উথলী বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন দুই নারী উপজেলার গয়েশপুর ম-লপাড়ার মৃত টিপুর স্ত্রী সবুরা খাতুন ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাড়ভাঙ্গা গ্রামের মোক্তার ম-লের স্ত্রী মাজেদা খাতুনকে আটক করে। এ সময় তাদের ব্যাগ তল্লাশি করে ৩৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া দুই নারীসহ ফেনসিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)