কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- আপলোড তারিখঃ
০১-০৭-২০১৯
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় আমিনুর রহমান (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে শহরের কোটচাঁদপুর সড়কের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান (২২) কালীগঞ্জ উপজেলার চাঁচড়া গ্রামের ঝন্টু মিয়ার ছেলে। তিনি পেশায় স্বর্ণালঙ্কার প্রস্তুতকারক। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, রোববার সকালে মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন আমিনুর রহমান। পথের মধ্যে আড়পাড়া নতুন বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক আমিনুরকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কমেন্ট বক্স