কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপলোড তারিখঃ 2019-07-01 ইং
কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় আমিনুর রহমান (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে শহরের কোটচাঁদপুর সড়কের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান (২২) কালীগঞ্জ উপজেলার চাঁচড়া গ্রামের ঝন্টু মিয়ার ছেলে। তিনি পেশায় স্বর্ণালঙ্কার প্রস্তুতকারক। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, রোববার সকালে মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন আমিনুর রহমান। পথের মধ্যে আড়পাড়া নতুন বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক আমিনুরকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)