মেহেরপুরে ওষুধ ব্যবসায়ীকে জরিমানা
- আপলোড তারিখঃ
২৬-০৬-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার কোলার মোড় এলাকায় সহকারী কমিশনার রকিবুল ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ওষুধ ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলাম জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ওষুধ ব্যবসায়ী গিয়াস উদ্দীনের নিকট থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কমেন্ট বক্স