মেহেরপুরে ওষুধ ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2019-06-26 ইং
মেহেরপুরে ওষুধ ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার কোলার মোড় এলাকায় সহকারী কমিশনার রকিবুল ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ওষুধ ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলাম জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ওষুধ ব্যবসায়ী গিয়াস উদ্দীনের নিকট থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)