চুয়াডাঙ্গায় প্যাথেডিন ইনজেকশনসহ একজন আটক
- আপলোড তারিখঃ
২১-০৬-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে প্যাথেডিন ইনজেকশনসহ পৌর এলাকার বাগানপাড়ার আমিনুল ইসলাম ঘোগর (৪৩) নামের এক ব্যক্তিকে গেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে মসজিদপাড়া কানাপুকুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার হওয়া আসামির কাছ থেকে ৯ অ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া আমিনুল বাগানপাড়ার মৃত আলী হোসেনের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সদর ফাঁড়ি পুলিশের টিএসআই মুহিতুর রহমান ফোর্সসহ পৌর এলাকার বড় মসজিদপাড়ার কানাপুকুর এলাকায় অভিযান চালান। এ সময় আমিনুল ইসলাম ঘোগরকে আটক করে তাঁর দেহ তল্লাশি করে ৯ অ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশন উদ্ধার তিনি। পরে ওই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁকে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
কমেন্ট বক্স