চুয়াডাঙ্গায় প্যাথেডিন ইনজেকশনসহ একজন আটক

আপলোড তারিখঃ 2019-06-21 ইং
চুয়াডাঙ্গায় প্যাথেডিন ইনজেকশনসহ একজন আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে প্যাথেডিন ইনজেকশনসহ পৌর এলাকার বাগানপাড়ার আমিনুল ইসলাম ঘোগর (৪৩) নামের এক ব্যক্তিকে গেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে মসজিদপাড়া কানাপুকুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার হওয়া আসামির কাছ থেকে ৯ অ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া আমিনুল বাগানপাড়ার মৃত আলী হোসেনের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সদর ফাঁড়ি পুলিশের টিএসআই মুহিতুর রহমান ফোর্সসহ পৌর এলাকার বড় মসজিদপাড়ার কানাপুকুর এলাকায় অভিযান চালান। এ সময় আমিনুল ইসলাম ঘোগরকে আটক করে তাঁর দেহ তল্লাশি করে ৯ অ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশন উদ্ধার তিনি। পরে ওই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁকে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)