জীবননগরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপলোড তারিখঃ
২১-০৬-২০১৯
ইং
ঝিনাইদহ অফিস:
সিপিসি-২, র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প মাদকবিরোধী অভিযান চালিয়ে জীবননগর থেকে ফেনসিডিলসহ হেলাল উদ্দিন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত বুধবার গভীর রাতে জীবননগর উপজেলার মেদেনীপুর গ্রামের কদবেলতলা মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। হেলাল উদ্দিন উপজেলার সদরপাড়া গ্রামের চান্দু আলীর ছেলে। ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, জীবননগর উপজেলার মেদেনীপুর গ্রামে মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচা করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫২০ বোতল ফেনসিডিলসহ হেলালকে গ্রেপ্তার করা হয়। হেলাল দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলেন বলে জানিয়েছে র্যাব।
কমেন্ট বক্স