জীবননগরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2019-06-21 ইং
জীবননগরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: সিপিসি-২, র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প মাদকবিরোধী অভিযান চালিয়ে জীবননগর থেকে ফেনসিডিলসহ হেলাল উদ্দিন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত বুধবার গভীর রাতে জীবননগর উপজেলার মেদেনীপুর গ্রামের কদবেলতলা মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। হেলাল উদ্দিন উপজেলার সদরপাড়া গ্রামের চান্দু আলীর ছেলে। ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, জীবননগর উপজেলার মেদেনীপুর গ্রামে মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচা করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫২০ বোতল ফেনসিডিলসহ হেলালকে গ্রেপ্তার করা হয়। হেলাল দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)