মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কোটচাঁদপুরে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২১-০৬-২০১৯ ইং
কোটচাঁদপুরে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার শীবনগর গ্রামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গতকাল বৃহস্পতিবার মনু পরামানিক (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের নিমাই পরামানিকের ছেলে। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, গত বুধবার দুপুরে শীবনগর গ্রামের নদীরপাড়ে একটি কুঁড়েঘরে নিয়ে গিয়ে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেন মনু পরামানিক। খবর পেয়ে কিশোরীকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী। গতকাল রাতেই এলাকাবাসী ধর্ষক মনুকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। মেয়েটির মা ফুর্তি বেগম জানান, তাঁর মেয়ের অবস্থা ভালো নয়।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান