ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার শীবনগর গ্রামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গতকাল বৃহস্পতিবার মনু পরামানিক (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের নিমাই পরামানিকের ছেলে। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, গত বুধবার দুপুরে শীবনগর গ্রামের নদীরপাড়ে একটি কুঁড়েঘরে নিয়ে গিয়ে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেন মনু পরামানিক। খবর পেয়ে কিশোরীকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী। গতকাল রাতেই এলাকাবাসী ধর্ষক মনুকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। মেয়েটির মা ফুর্তি বেগম জানান, তাঁর মেয়ের অবস্থা ভালো নয়।
