মাদকসেবী যুবকের ১ বছরের কারাদন্ড
- আপলোড তারিখঃ
১১-০৫-২০১৮
ইং
জীবননগর ধোপাখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
জীবননগর অফিস: জীবননগরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে এক মাদকসেবীকে ১ বছরের কারাদ- প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজা ধোপাখালী গ্রামে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ধোপাখালী গ্রামের শুকুর আলীর ছেলে মাদকসেবী রোকনুজ্জামান (২৮) কে গাঁজা সেবনের অপরাধে ১ বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহযোগিতা করেন জীবননগর থানা পুলিশ। এ ব্যাপারে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, মাদক সেবনের অপরাধে রোকনুজ্জামান নামের এক মাদকসেবীকে ১ বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে।
কমেন্ট বক্স