মাদকসেবী যুবকের ১ বছরের কারাদন্ড

আপলোড তারিখঃ 2018-05-11 ইং
মাদকসেবী যুবকের ১ বছরের কারাদন্ড ছবির ক্যাপশন:
জীবননগর ধোপাখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জীবননগর অফিস: জীবননগরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে এক মাদকসেবীকে ১ বছরের কারাদ- প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজা ধোপাখালী গ্রামে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ধোপাখালী গ্রামের শুকুর আলীর ছেলে মাদকসেবী রোকনুজ্জামান (২৮) কে গাঁজা সেবনের অপরাধে ১ বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহযোগিতা করেন জীবননগর থানা পুলিশ। এ ব্যাপারে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, মাদক সেবনের অপরাধে রোকনুজ্জামান নামের এক মাদকসেবীকে ১ বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)