সোমবার, ১৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে চোরাই মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১৯-০৩-২০২০ ইং
কালীগঞ্জে চোরাই মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে ২০ লিটার দেশীয় চোরাই মদসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ৮টার সময় শহরের কাশীপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের নিকট থেকে প্লাস্টিকের বোতলভর্তি ২০ লিটার দেশীয় চোরাই মদ জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন কালীগঞ্জ পৌরসভার শিবনগর গ্রামের মৃত শামসদ্দিন বিশ্বাসের ছেলে রফি উদ্দিন (৫০) ও উপজেলা ঈশ্বরবা গ্রামের জালাল মোল্লার ছেলে মাজেদ মোল্লা (৩০)। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। আটক ব্যক্তিদের গতকাল সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।


কমেন্ট বক্স
notebook

নিখোঁজের একদিন পর উদ্ধার হওয়া শিবির নেতার বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা