শুক্রবার, ২৬ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

জেলার ১ লাখ ৪৫ হাজার শিশু খাবে ভিটামিন-এ ক্যাপসুল
  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের আয়োজনে ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে জেলার সাংবাদিকদের সাথে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন জেলাব্যাপী জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় জেলার মোট ১ লাখ ৪৫ হাজার ৮৪৫ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৭ হাজার ৫৪১ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী ১ লাখ ২৮ হাজার ৩০৪ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল প্রদান করা হবে। জেলার ৮টি স্থায়ী কেন্দ্র ও ৮৯৬টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। উক্ত সম্মেলনে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. সাজিদ হাসান।


সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদ ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে বলেন, আগামী ২৮ জুন জেলাব্যাপী এ কর্মসূচি পরিচালিত হবে। ৮টি স্থায়ী কেন্দ্র ও ৮৯৬টি টিকাদান কেন্দ্র থেকে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন-এ শিশুদের সুস্বাস্থ্য রক্ষা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ভিটামিনের ঘাটতির কারণে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। তাই ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রতিটি শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে হবে।


তিনি আরও বলেন, জেলার কোনো শিশু যেন এ কর্মসূচির বাইরে না থাকে, সে লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে। গণমাধ্যমের সহযোগিতায় অভিভাবকদের সচেতন করে তুলতে পারলে শতভাগ শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা সম্ভব হবে।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, দৈনিক খাসখবর পত্রিকার প্রধান সম্পাদক রাজীব হাসান কচি, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি এম এ মামুন, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মফিজুর রহমান জোয়ার্দার, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আতিয়ার রহমান, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি জামান আখতার, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জিসান আহমেদ, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি খাইরুজ্জামান সেতুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন