শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি

  • আপলোড তারিখঃ ২৬-০২-২০২০ ইং
কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি
চুয়াডাঙ্গায় পদবি পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয় করার দাবিতে নিজস্ব প্রতিবেদক: জেলা ও উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয় করার দাবিতে চুয়াডাঙ্গায় কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)। গতকাল বুধবার বাকাসস চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী কর্মবিরতি কর্মসূচিতে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মচারীরা অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে বাকাসস-এর চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য হামিদুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ থাকা সত্বেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মতি প্রদান না করে একটি কোয়েরি দিয়ে বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয় করা সংক্রান্ত দাবি বাস্তবায়নে দীর্ঘ দিন থেকে সময়ক্ষেপণ করে আসছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাবে। আমাদের দীর্ঘ দিনের দাবি বাস্তবায়ন না হওয়ায় যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমরা কর্মবিরতি শুরু করেছি। ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এর মধ্যে হাজিরা খাতায় স্বাক্ষর করে ২০ ও ২১ জানুয়ারি সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা, ২২ ও ২৩ জানুয়ারি সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত তিন ঘণ্টা, ২৭ ও ২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত চার ঘণ্টা কর্মবিরতী পালন করা হয়েছে এবং গতকাল ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পূর্ণদিবস কর্মবিরতি পালন করব।’


কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় খাজা পারেশ সাহেবের দরগায় ৬৬তম বার্ষিক ইছালে ছওয়াবের প্রস্তুতি সভা