শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় খাজা পারেশ সাহেবের দরগায় ৬৬তম বার্ষিক ইছালে ছওয়াবের প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ২৪-১০-২০২৬ ইং
আন্দুলবাড়ীয়ায় খাজা পারেশ সাহেবের দরগায় ৬৬তম বার্ষিক ইছালে ছওয়াবের প্রস্তুতি সভা

জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী আন্দুলবাড়ীয়ার পীরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের দরগায় ৬৬তম বার্ষিক ইছালে ছওয়াব আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার এশার নামাজের পর রাত সাড়ে ৭টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদে দরগাহ, কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ পরিচালনা কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।


কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটনের অনুমতিক্রমে সভায় সভাপতিত্ব করেন কমিটির সিনিয়র সহসভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কমিটির সিনিয়র সহসভাপতি ও জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেন, মোল্লা মো. মোতাহারুল ইসলাম (চঞ্চল), আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হারুন অর-রশিদ, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সভাপতি হাজী আশাদুর রহমান (আশা), মোস্তাফিজুর রহমান (সোনা), আসাদুজ্জামান আড়িয়াল, খন্দকার নাসির উদ্দীন সোহাগ, কোষাধ্যক্ষ মোল্লা রকিব উদ্দীনসহ কমিটির অন্যান্য সদস্য।


এসময় উপস্থিত ছিলেন কমিটির দপ্তর সম্পাদক ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, ইউপি সদস্য শেখ আতিয়ার রহমান, আবু জাফর, শেখ আব্দুল মমিন, রফু উদ্দীন, ডা. মিজানুর রহমান, মোল্লা মকছেদুর রহমান টিক্কা, ফরহাদ হোসেন ডাকু, আব্দুল মমিন মণ্ডল, আব্দুর রাজ্জাক, সাখাওয়াত হোসেন বিশ^াস, জাফরুল হক বাবলু, বিপুল হোসেন, সানোয়ার হোসেন, কাজী বাকির হোসেন ও আলী মোহাম্মদসহ কমিটির সদস্যরা।


সভায় আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার, দরগাহ প্রাঙ্গণে ৬৬তম বার্ষিক ইছালে ছওয়াব আয়োজনের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় খাজা পারেশ সাহেবের দরগায় ৬৬তম বার্ষিক ইছালে ছওয়াবের প্রস্তুতি সভা