শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার জয়রামপুরে এসআরবির বিশেষ অভিযান

১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী আটক
  • আপলোড তারিখঃ ২৪-১০-২০২৬ ইং
দামুড়হুদার জয়রামপুরে এসআরবির বিশেষ অভিযান

দামুড়হুদায় রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর মেহেরপুর ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শরিফা খাতুন  নামের এক নারীকে আটক করেছেন। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গাতিরপাড়া এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকৃত শরিফা খাতুন দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের  মো. হারুনুর রশিদের স্ত্রী।


এসআরবি-১২-এর সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হান্নান হাওলাদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি-১২-এর অধিনায়কের নির্দেশনায় সিপিসি-৩-এর একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান চালিয়ে শরিফা খাতুনকে আটক করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১৯(গ) উপধারায় দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে কাজ করার প্রত্যয় জানিয়েছে এসআরবি-১২-এর সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্প।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় খাজা পারেশ সাহেবের দরগায় ৬৬তম বার্ষিক ইছালে ছওয়াবের প্রস্তুতি সভা