বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় চোরাই ইজিবাইকসহ তিনজন আটক

  • আপলোড তারিখঃ ০৬-০৪-২০১৮ ইং
আলমডাঙ্গায় চোরাই ইজিবাইকসহ তিনজন আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের লালন ‘স’ মিলের নিকট চোরাই ইজিবাইকসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে তাদের আটক করা হয়। আটক ৩ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, ভেড়ামারা এলাকা থেকে একটি ইজিবাইক চুরি করে চুয়াডাঙ্গা পৌছে দেবার জন্য নিয়ে যাবার পথে আলমডাঙ্গার লালন ‘স’ মিলের নিকট পৌছলে থানার এএসআই খালিদ সঙ্গীয় ফোর্সসহ ইজিবাইকটি আটক করে। এ সময় ইজিবাইকে থাকা ৩জনকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তার অসংলগ্ন কথাবর্তা বলতে থাকে। পুলিশের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা ইজিবাইক চুরির বিষয়চি স্বীকার করলে পুলিশ কুষ্টিয়া জেলার ভেড়ামারা হিরিন্দিয়া গ্রামের ফজলু মিয়ার ছেলে জীবন (২৩) একই গ্রামের আব্দুল হালিমের ছেলে শাওন আলী (২২) ও বামনপাড়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে সবুজ আলীকে (২২) আটক করে। আটক ৩জনের নামে মামলা দায়েরের পর আদালতের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ