বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পাঁচমাইলে আলমসাধুর কাঠ পড়ে বৃদ্ধের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৬-০৪-২০১৮ ইং
পাঁচমাইলে আলমসাধুর কাঠ পড়ে বৃদ্ধের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে পাচঁমাইলে চলন্ত আলমসাধুতে থাকা কাঠ পড়ে বুদো (৬০) নামের এক সাইকেল আরোহী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে পরে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যার পর বৃদ্ধ বুদো মারা যায়। নিহত বুদো মন্ডল (৬০) দামুড়হুদা উজেলার কুতুবপুর গ্রামের মৃত আলী কদরের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকালে বুদো মন্ডল চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ পাঁচমাইল থেকে বাইসাইকেলযোগে চুয়াডাঙ্গা শহরের আসছিলেন। পথিমধ্যে পাঁচমাইল নামক বাজারে পৌছালে একটি কাঠ ভর্তি অবৈধ আলমসাধু বিপরীত দিক থেকে আসা একটি চলন্ত ট্রাককে সাইড গেলে বাধে বিপত্তি; আলমসাধু ভর্তি কাঠের মধ্যে থেকে একটি বড় কাঠের অংশ ঝাকিতে সড়কের একপাশ দিয়ে বাইকেল নিয়ে যাওয়া বুদো মন্ডলের মাথায় আচমকা পড়ে। বুদো রাস্তায় গড়িয়ে পড়ে এবং মারাক্তক জখম হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আরো উন্নত চিকিৎসার জন্য বুদো মন্ডলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সন্ধ্যার পরে রাজশাহী নিয়ে যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করে তার পরিবার। কিন্তু রাজশাহী রওনা দেওয়ার কিছু আগেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধিন থাকাকালিন সময়ে বৃদ্ধ বুদোর মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক বলেন, এ দুর্ঘটনায় রোগীর মাথায় প্রচন্ড আঘাত লাগে। আমরা চিকিৎসা দিয়েছি। যখন অবস্থা অবনতির দিকে গেছে তখনই আমরা তাকে আরো উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি। তার আগেই তিনি মারা যান। এদিকে রাতেই বুদোর ময়নাতদন্তশেষে পুলিশ তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করেছে। আজ সকালে নিহত বুদোর নামাজের জানাযা শেষে তার নিজ গ্রামে দাফনকার্য সম্পন্ন কার হবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ