বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

  • আপলোড তারিখঃ ০৫-০৪-২০১৮ ইং
মেহেরপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে কৃষক মুন্নাফ আলী হত্যা মামলায় আব্দুস সালাম নামের এক জনের যাবজ্জীবন জেল দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে মেহেরপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান এ আদেশ দেন। একই সঙ্গে আসামির ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আদেশের সময় আসামি পলাতক ছিলেন। দন্ডিত আব্দুস সালাম গাংনী উপজেলার রুয়ের কান্দি গ্রামের মাহাতাব আলীর ছেলে। মামলার এজাহারে জানা গেছে, ২০১০ সালের ১৩ এপ্রিল সন্ধ্যার দিকে আসামি আব্দুস সালাম কৃষক মুন্নাফ আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তিনি আর বাড়িতে ফিরেন নি। পরদিন সকালে গ্রামের একটি ক্ষেত থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। সেই দিনই মুন্নাফ আলীর স্ত্রী মাবিয়া খাতুন বাদি হয়ে আব্দুস সালামকে আসামি করে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ১০ জন সাক্ষীতাদের সাক্ষ্য প্রদান করেন। মামলার নথি সাক্ষীদের সাক্ষ্য বিশ্লেষন করে আদালত আব্দুস সালামের বিরুদ্ধে এই আদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য আইনজীবীর দায়িত্ব পালন করেন। তবে আসামি পক্ষে কোন আইনজীবী ছিলেন না।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ