বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডাল কাটার সময় গাছ বিদ্যুতায়িত : দিনমজুর কিশোরের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৫-০৪-২০১৮ ইং
ডাল কাটার সময় গাছ বিদ্যুতায়িত : দিনমজুর কিশোরের মৃত্যু
মেহেরপুর রাজনগরে প্রতিবেশীর সজনে গাছের ডাটা পাড়তে গিয়ে বিপত্তি বারাদী প্রতিনিধি: প্রতিবেশীর সজনে ডাটা পাড়তে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে মেহেরপুর রাজনগরের কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বেলা ১০টার দিকে রাজনগর গ্রামের বেলেপাড়ায়। জানা গেছে, প্রতিবেশী শামসুল কশাইয়ের স্ত্রী হাসিনা খাতুন তার বাড়ির সজনে গাছের ডাটা পেড়ে দেয়ার জন্য কামরুলকে বলে। ওই সজনে গাছের উপর দিয়েই বয়ে গেছে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইন। এ সময় কামরুল সজনের ডাল কাটতে কাটতে হঠাৎ একটা ডাল পড়ে বৈদ্যুতিক তারের উপর। তখনই ঘটে বিপত্তি। নিমিষেই পুরো গাছটিই বিদ্যুতায়িত হয়ে যায়। পরে প্রতিবেশীরা ছুটে এসে তাকে দ্রুত উদ্ধার করে আলমসাধুযোগে আমঝুপি একটি ক্লিনিকে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে কামরুলের মৃত্যুর খবরে তার পবিবারে নেমে আসে শোকের ছায়া। পরিজন ও আতœীয় স্বজনের আহাজারিতে এলাকার পরিবেশ নিমিষেই ভারী হয়ে ওঠে। পরে পরিবারের পক্ষ থেকে আপত্তি উঠে শামসুল কশাইয়ের নিজের ছেলে সেখানে দাঁড়িয়ে থাকার পরও কেন কামরুলকে গাছে তুলে দিল? এই নিয়ে শুরু হয় বাকবিতন্ডা। এর এক পর্যায়ে স্থানীয় মাতবর ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের আলোচনায় বিষয়টি সমঝোতায় এনে ভিকটিমের পরিবারকে দেড় লক্ষ টাকা দেবে এই মর্মে নগদে ২০ হাজার টাকা ও বাকি টাকা আগামী ১০দিনের মধ্যে পরিশোধ করবে বলে সাদা স্ট্যাম্পে সাক্ষর করিয়ে নেয়। পরে বিষয়টি সদর থানায় অবহিত করে আছর বাদ গ্রাম্য কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মেহেরপুর সদর উপজেলার রাজনগর বেলেপাড়ার আজিবারের ৩ ছেলের মধ্যে কামরুল বড়। সে দিনমজুর ছিলো। মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির বারাদী অভিযোগ কেন্দ্রে দায়িত্বরত লাইনম্যান রাহাজুলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বয়ে যাওয়া বৈদ্যুতিক তারের নিচে অবস্থিত সজনে গাছের ডাল কয়েকদিন আগে আমরা কাটতে গেলে তারা আমাদের উপর চড়াও হয়। এমনকি ইট দিয়েও মারতে যায় এবং বলে আমাদের গাছের ডাল সময় হলে আমরাই কেটে নেব। কিন্তু এরই মাঝে নিভে গেল একটি তরতাজা প্রাণ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ