সচেতনতা গড়ে তোলার আহ্বান সার্বক্ষণিক সদস্য নজরুল ইসলামের
- আপলোড তারিখঃ
০৫-০৪-২০১৮
ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ‘মানবাধিকার : ধারণা ও প্রয়োগিক দিক’ শীর্ষক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক: তৃণমূল পর্যায়ের জনগণকে মানবাধিকার ও জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা সম্পর্কে সচেতন করতে চুয়াডাঙ্গায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহায়তায় জাতীয় মানবাধিকার কমিশন ‘মানবাধিকার : ধারণা ও প্রয়োগিক দিকসমূহ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে। গতকাল সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষমতা, কার্যাবলী এবং অভিযোগ দায়েরের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। এ ছাড়া শিশু অধিকার, প্রতিবন্ধী অধিকার ও অভিবাসী কর্মীদের অধিকার সম্পর্কিত তিনটি প্রবন্ধ উপস্থাপন করে এ বিষয়ে দেশের চলমান বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবহিতকরণ করা হয়। পরে মুক্ত আলোচনায় কীভাবে জাতীয় মানবাধিকার কমিশন মানবাধিকারের প্রয়োগিক দিকসমূহ তৃণমূল পর্যায়ে আরও কার্যকর করা যায় সে বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়। কর্মশালায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য (হাইকোর্টের বিচারপতির সমমর্যাদায়) মো. নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, ‘সার্বজনীন মানবাধিকারের ঘোষণায় নাগরিকের সুরক্ষা, সম্মান ও মর্যাদা রক্ষার কথা বলা হয়েছে। মানবাধিকার সুরক্ষা ও বিকাশের পূর্বশর্ত হলো মানবাধিকার সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলা। এ ছাড়া জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষমতা, কার্যাবলী এবং অভিযোগ দায়েরের পদ্ধতি সম্পর্কেও জনসাধারণের একটি বিরাট অংশ এখনও অবগত নয়। জেলা পর্যায়ে কর্মশালা আয়োজনের মাধ্যমে মানবাধিকার সম্পর্কে জনঅবহিতকরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সচিব নূরজাহান খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসীম উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা.কলিমুল্লাহ, প্রফেসর এসএম ই¯্রাফিল, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, জেলা শিক্ষা অফিসার নীখিল চন্দ্র, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাজিব হাসান কচি, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দীন, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুর রহমান, আইনজীবী হেদায়েত হোসেন আসলাম, ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক হাবীবি জহির রায়হান, জেলা মার্কেটিং অফিসার শহীদুল ইসলাম প্রমূখ।
মেহেরপুর প্রতিনিধি জানিয়েছে, মানবাধিকার সুরক্ষা ও বিকাশের পূর্বশর্ত হলো জনগনকে সচেতনতা করা। এ লক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মানবাধিকারের ধারনা ও প্রায়োগিক দিক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকার বুধবার বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মানবাধিকার কমিশনের সার্বক্ষনিক সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ডা. রমেশ চন্দ্র নাথ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম শফিউল আজম, মুজিবনগর থানার ওসি মনিরুল ইসলাম, মেহেরপুর প্রসক্লাবের সভাপতি আলামিন হোসেন, সাধারন সম্পাদক রফিক উল আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশকার আলী, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোসাররফ হোসেন, সহকারী পরিচালক আকলিমা খাতুন প্রমুখ। মানবাধিকারের উদ্দেশ্য হলো, মানবাধিকার ও জাতীয় মানবাধিকার কমিশন সর্ম্পকে জনসচেতনতা বৃদ্ধি করা। মানবাধিকারের ধারণা ও প্রায়োগিক দিক সর্ম্পকে তৃণমূল পর্যায়ে সম্যক ধারনা প্রদান করা। ২০০৯ আইন এবং কমিশনে অভিযোগ দায়ের পদ্ধতি সর্ম্পকে অবহিতকরণ করা। মানবাধিকার কর্মী, আইনজীবি এবং সরকারি কর্মকর্তাদের মাঝে কার্য সর্ম্পক সৃজন করা।
কমেন্ট বক্স