বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৬জন আটক

  • আপলোড তারিখঃ ০৫-০৪-২০১৮ ইং
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৬জন আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মামলার ৬ আসামীকে আটক করেছে। গতকালই তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার থানা পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। এএসআই শফিকুল গোবিন্দপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে শাহাবুল হোসেন, এসআই পিয়ার মোহাম্মদ নতিডাঙ্গা গ্রাম থেকে মৃত মকছেদ আলীর ছেলে মতিয়ার রহমান, একই গ্রাম থেকে এসআই মহাব্বাত এএসআই নাজিম মৃত খোরশেদ আলীর ছেলে নবীছদ্দীন ও এরশাদ আলীর ছেলে হাফিজুর রহমান এবং এএসআই খালিদ গোবিন্দপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে খাইরুল ইসলাম, একই গ্রামে এসআই গিয়াস মওলা বক্সের ছেলে রফিকুলকে আটক করে। তাদের নামে বিভিন্ন মামলা রয়েছে। গতকাল তাদের চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ