বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে পিএসসি পরীক্ষার বৃত্তির ফলাফল প্রকাশ

  • আপলোড তারিখঃ ০৪-০৪-২০১৮ ইং
মেহেরপুরে পিএসসি পরীক্ষার বৃত্তির ফলাফল প্রকাশ
মেহেরপুর প্রতিনিধি: ২০১৭ সালে অনুষ্ঠিত পিএসসি পরীক্ষার বৃত্তির ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ ফলাফল ঘোষনা করেন। মেহেরপুর জেলায় ট্যালেন্টপুলে ১৪৬জন এবং সাধারণ গ্রেডে ২২৭ জন বৃত্তিলাভ বরে। যার মধ্যে সদর উপজেলায় ট্যালৈন্টপুলে ৫৭জন এবং সাধারণ গ্রেডে ৭৯জন বৃত্তিলাভ করে। গাংনীর উপজেলায় ট্যালেন্টপুলে ৬৬জন, সাধারণ গ্রেডে ১শ ১১ জন এবং মুজিবনগর উপজেলায় ট্যালেন্টপুলে ২৩জন ও সাধারণ গ্রেডে ২৭জন বৃত্তিলাভ করে। এদিকে মেহেরপুর শহরের সরকারী বালক উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৫জন, সাধারণ গ্রেডে ২জন, গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমী থেকে ট্যালেন্টপুলে ৮জন ও সাধারণ গ্রেডে ৫জন বৃত্তিলাভ করেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ