আলমডাঙ্গায় পুলিশের অভিযানে বিভিন্ন এলাকা থেকে ৫ জন আটক
- আপলোড তারিখঃ
০৪-০৪-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে। গত সোমবার রাতে ও মঙ্গলবার বিভিন্ন সময়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে নানা অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ থাকায় জেল হাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামে ডিবি ও থানা পুলিশ অভিযান চালিয়ে রিকাত আলীর ছেলে সোহাগ আলী (৩০) কে আটক করে। আটক সোহাগ আলী এলাকার বিভিন্ন মানুষের নামে মিথ্যা অভিযোগ তুলে প্রশাসনের কর্মকর্তাদের কাছে ভূয়া ম্যাসেজ পাঠাতো। পুলিশ মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে নিশ্চিত হয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়াও আসাননগর গ্রামের মৃত লতিফ মন্ডলের ছেলে আক্তার (২৫), একই গ্রামের দানেস আলীর ছেলে সোহান আলী (২৫), কেদারনগর গ্রামের উম্বাদ আলীর ছেলে সজল, গাংনির উপজেলার রবিউল হকের ছেলে সাব্বির আহম্মেদকে আটক করা হয়। আটককৃতদের সংশ্লিষ্ট মামালায় জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়াও হারদী গ্রামের ইমাদুল হকের ছেলে কামরুজ্জামানকে আটক করেছে পুলিশ।
কমেন্ট বক্স