পরিদর্শন করলেন জেলা প্রশাসক : সন্তোষ প্রকাশ
- আপলোড তারিখঃ
০৪-০৪-২০১৮
ইং
আলমাডাঙ্গার এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার ৪টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের বাংলা ২য় পত্রের পরীক্ষা সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়। বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ও পরীক্ষা গ্রহণ কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করেন। কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী। আলমডাঙ্গা কলেজে ৬১৩ জন, মহিলা ডিগ্রী কলেজে ২৯৮ জন, মাদ্রাসা কেন্দ্রে ২৫৭ জন, এম.এস জোহা ডিগ্রী কলেজে ১ হাজার ২১০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। আলমডাঙ্গা ডিগ্রী কলেজে কেন্দ্র সচিবের দায়িত্বে আছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার মিঠু, মাদ্রাসা কেন্দ্রের দায়িত্বে আছেন অধ্যক্ষ সিরাজুল ইসলাম, মহিলা ডিগ্রী কলেজে দায়িত্বে আছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিয়াউন নাহার ও এম.এস জোহা ডিগ্রী কলেজে দায়িত্বে আছেন অধ্যক্ষ ওমর ফারুক।
কমেন্ট বক্স