বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় কৃমিনাশক ট্যাবলেট খেয়ে ১৮ শিক্ষার্থী হাসপাতালে

  • আপলোড তারিখঃ ০৩-০৪-২০১৮ ইং
দামুড়হুদায় কৃমিনাশক ট্যাবলেট খেয়ে ১৮ শিক্ষার্থী হাসপাতালে
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃমিনাশক ট্যাবলেট খেয়ে গণহিস্টোরিয়ায় আক্রান্ত হয়ে ১৮ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার দুপুরে উপজেলার জয়রামপুর বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ঘটনা ঘটে। গণহিস্টোরিয়ায় আক্রান্ত শিক্ষার্থীদের দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ১জনকে ভর্তি করা হয়েছে। আক্রান্তরা হলো, তানজিরা খাতুন, রিমি খাতুন, মুনিয়া খাতুন, ছাব্বির, মিতু, ছাদিয়া খাতুন, আতিকুর রহমান, সাজেদুল, শিউলি খাতুন, খুশি খাতুন, সুমাইয়া খাতুন, ইমরান হোসেন, হানিফা খাতুন, পাপিয়া খাতুনসহ ১৮জন। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, কিছুদিন আগে স্কুলের শিক্ষার্থীদের খাওয়ানোর জন্য দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কৃমি নাশক ট্যাবলেট সরবরাহ করা হয়। সোমবার সকালে স্কুলে আসার পর শিক্ষার্থীদের হাসপাতাল থেকে সরবরাহকৃত কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। পরে তারা অসুস্থ্য হয়ে পড়ে। তাদের দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল জানান, শিক্ষার্থীরা কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পর এক জন অসুস্থ হলে একে একে ১৮ জন গণহিস্টোরিয়া রোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তারা সকলেই এখন আশঙ্কামুক্ত।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ