বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৪ কোটি ৬ লাখ শিশুকে খাওয়ানো হবে কৃমিনাশক ট্যাবলেট

  • আপলোড তারিখঃ ০৩-০৪-২০১৮ ইং
৪ কোটি ৬ লাখ শিশুকে খাওয়ানো হবে কৃমিনাশক ট্যাবলেট
চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’র উদ্বোধন নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী শুরু হয়েছে ২০তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা বিনামূল্যে দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে কৃমিনাশক ওষুধ সরবরাহ করা হচ্ছে। এ সময় ৫ থেকে ১৬ বছর বয়সী ৪ কোটি ৬ লাখ শিশুকে (স্কুলগামী, স্কুলবহির্ভূত এবং স্কুল থেকে ঝরে পড়া) এক ডোজ কৃমিনাশক (মেবেন্ডাজল) ওষুধ বিনামূল্যে খাওয়ানো হবে। প্রতিবছরের মত এবারেও চুয়াডাঙ্গা জেলার ৫-১২ বছর বয়সী শিশুদেরকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গা হাসপাতাল রোডের রাজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। পরে শিক্ষা প্রতিষ্ঠানটির ৫-১২ বছর বয়সী শিশুদেরকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়। পর্যায়ক্রমে সপ্তাহব্যাপী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থানের ৫-১২ বছর বয়সী শিশুদের এই কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী ক্ষুদে ডাক্তারদের দিয়ে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরুর অংশ হিসেবে গতকাল সোমবার সকাল ১০টায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের প. প. কর্মকর্তা ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন করেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেডিকে ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদি হাসান, ইউপি সদস্য সবদুল, যুবলীগ নেতা বিপ্লব ও অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীরা। ২০০৮ সাল থেকে চালু হওয়া এ কৃমি সপ্তাহের ২০তম রাউন্ড আগামী ৬ এপ্রিল পর্যন্ত চলবে। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন, জীবননগর উপজেলার প্রাথমিক বিদ্যালয় এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৬ থেকে ১৬ বছর বয়সী সব (স্কুলগামী, স্কুল বহির্ভূত এবং স্কুল থেকে ঝরে পড়া) ৪৮ হাজার শিশুকে একযোগে কৃমিনাশক ওষুধ বিনামূল্যে সেবন করানো হবে। মেহেরপুর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ৫ থেকে ১৬ বছর বয়সী শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর উদ্বোধন করা হয়েছে। গতকার সোমবার সকালে শহরের বড় বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেহেরপুর জেনারের হাসপাতালের তত্ববধায়ক ডা. মিজানুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় মেহেরপুর সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কাজী রওশন নাহার, বড়বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদা খাতুন সেখানে উপস্থিত ছিলেন। এবারের কর্মসূচিতে জেলার মোট ৮শ ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৭০ হাজার ৩৮ জন শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। যার মধ্যে সদর উপজেলার ২শ ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪৮ হাজার, গাংনী উপজেলার ৪শ ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮০ হাজার ৭শ ৮৬জন, মুজিবনগর উপজেলার ১শ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৭ হাজার ৭শ ২৫ জন ও মেহেরপুর পৌরসভার ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৩ হাজার ৫শ ২৭ জন শিক্ষার্থী রয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ