বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের বাজিতপুরে ভারতীয় শসার বীজসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ০১-০৪-২০১৮ ইং
মেহেরপুরের বাজিতপুরে ভারতীয় শসার বীজসহ দুজন আটক
নিজস্ব প্রতিবেদক: মেহেরপুররের বাজিতপুর থেকে ভারতীয় শসার বীজ ও ভারতীয় রুপিসহ দু’জনকে আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, শনিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুরের বাজিতপুর গ্রামে অভিযান চালান। এ সময় বাজিতপুর মাঠ হতে ৩৩৩ প্যাকেট ভারতীয় বিভিন্ন জাতের শসার বীজ এবং ৭০০ ভারতীয় রুপিসহ দুজনকে আটক করেন। আটককৃতরা হলেন, মেহেরপুরের বাজিতপুর গ্রামের সপদ আলীর ছেলে হাফিজুল ইসলাম (৩০) ও একই গ্রামের মিয়ারুল ইসলামের ছেলে সাগর হোসেন বিপ্লব (২০)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৭৬ হাজার ১২৮টাকা। আটককৃতদের বিরুদ্ধে হাবিলদার জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা দায়েল করেন। তাদের মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ