সন্তানদের সুপ্ত প্রতিভা বিকাশের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দিতে হবে
- আপলোড তারিখঃ
০১-০৪-২০১৮
ইং
চুয়াডাঙ্গায় ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনীতে জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক: `মধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ` প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত নানা আয়োজনের মধ্যে দিয়ে তিনদিনব্যাপী বর্ণাঢ্য এ আয়োজন শেষ হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয়ের পৃষ্টপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলার সকল স্টল ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এ সময় জেলা প্রশাসক বলেন, ‘আমাদের সন্তানদেরকে তাদের সুপ্ত প্রতিভা বিকাশে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারলে দেশ উপকৃত হবে। তিনি বলেন, বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। সামনের দিনগুলোতে আরো এগিয়ে যাবে সেই লক্ষে সরকার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নানাবিধ কাজ করে যাচ্ছে। আজকের মেলা তারই ধারাবাহিকতার একটি প্রতিক।’ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহা. জসীম উদ্দীনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার ¯িœগ্ধা দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদিন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জেলা পরিষদ সচিব নুরজাহান খানম, প্রফেসর সিদ্দিকুর রহমান, প্রফেসর এসএম ই¯্রাফিল। মেলায় অংশগ্রহনকারী স্কুল-কলেজ-মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টলের প্রতিনিধি এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সন্ধ্যায় মেলা মঞ্চে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
কমেন্ট বক্স