বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী নির্বাচন সম্পন্ন

  • আপলোড তারিখঃ ০১-০৪-২০১৮ ইং
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী নির্বাচন সম্পন্ন
মেহেরপুর অফিস: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির নির্বাচনের ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ওই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১ হাজার ১৩৭ জন ভোটারের ভিতর ১ হাজার ২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে উভয় প্যানেলের প্রার্থী ও সমর্থকদের সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করতে দেখা গেছে। নির্বাচনে ২টি প্যানেলে ২০ জনসহ ২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনে সহ-সভাপতি পদে মাহাবুবুল হক মন্টু, জাহিদ হোসেন রাজিব, মোমিনুল হক, মফিজুর রহমান, সাধারণ সম্পাদক পদে নিশান সাবের, সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক পদে আতিক স্বপন, সামছুজ্জামান রন্টু, আলী রেজা, আব্দুল ওয়াদুদ, আফসারুল হক সুমন ও নির্বাহী সদস্য পদে সুলতানা রাজিয়া টনি, মামমুদা খাতুন রেশমা, আসাদুজ্জামান লাল্টু, নুর আলম, আসাবুল হক, মহিদুল ইসলাম মুহিদ, আজিজুল হক, মাহ্ফুজুর রহমান খান মুন্না, কে কে হাসান দিপু, আব্দুল মজিদ নির্বাচন যুদ্ধে অংশ গ্রহন করেন। এ রিপোর্ট লেখা পযর্ন্ত ভোট গননা চলছিল।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ