খাবার ভেবে তিন শিশুর বিষপান, একজনের মৃত্যু
- আপলোড তারিখঃ
৩১-০৩-২০১৮
ইং
সমীকরণ ডেস্ক: চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের নতুনপাড়া গ্রামে গতকাল শুক্রবার সকালে তিন শিশু খেলার সময় খাবার ভেবে ভুলক্রমে কীটনাশক বিষপান করে। এ ঘটনায় এক শিশু মারা যায়। অন্য দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শিশু হলো নতুনপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে বিজয় (৫)। অসুস্থ দু’জন হলো খতবাড়ি গ্রামের আ. মতিনের ছেলে নাহিদ (৫) ও নুরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (৪)। এরা বজলুর রহমানের বাড়িতে বেড়াতে এসেছিল। হাসপাতালে ভর্তিকৃত নাহিদের পিতা আ. মতিন জানান, তার ছেলেসহ অন্য দু’জন খেলার সময় খাবার ভেবে কীটনাশক পান করে। বাড়ির লোকজন টের পেয়ে হৈচৈ শুরু করে। এক পর্যায়ে মারা যায় বিজয়। অন্য দু’জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
কমেন্ট বক্স