চুয়াডাঙ্গার উক্ততে আমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
- আপলোড তারিখঃ
৩১-০৩-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার উক্ত গ্রামের মুক্তার হোসেনের ১২০টি আমগাছ কেটে সাবাড় করেছে দূর্বত্তরা। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উক্ত গ্রামের মুক্তারের আমবাগানে এ তান্ডব চালায় দূর্বৃত্তরা। তবে এ ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ করেনি বলে জানা গেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার উক্ত গ্রামের মৃত মোফাজেল হোসেনের ছেলে মুক্তার হোসেনের একটি আমবাগানের ৫০০ টি আমগাছ ছিল। তার মধ্যে গতকাল রাতে কে বা কারা ১২০টি আম গাছ কেটে সাবাড় করেছে তা জানা যায়নি। তবে এ ঘটনায় আজকে সদর থামায় মামলা করা হবে বলে জানা গেছে। মুক্তার হোসেন বলেন, আমার বাগানে ৫০০টি আমগাছ ছিল। তার মধ্যে ১২০টা গাছ কেউ শত্রুতা মুলক ভাবে কেটে দিয়েছে। আমি তার বিচার চাই
কমেন্ট বক্স