চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ আহত ২
- আপলোড তারিখঃ
৩১-০৩-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথকস্থানে সড়ক দূর্ঘটনায় শিশুসহ দু'জন গুরুতর জখম হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে রাস্তা পারাপারের সময় একটি আলমসাধু ধাক্কা দিলে রবিন (১১) নামের এক শিশু গুরুতর জখম হয়। আহত শিশু রবিন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের রিপুজিপাড়ার সাইদুর রহমানের ছেলে। জখম রবিন জীবননগর বাজার থেকে বাড়ি ফিরছিল। এ সময় রাস্তা পার হতে গেলে একটি আলমসাধু তাকে ধাক্কা দেয়। এতে রবিনের বাম পা ভেঙে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা বাজারে মোটরসাইকেলের ধাক্কায় আসাদুল (৩৫) নামের এক যুবক গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫ টার দিকে এঘটনা ঘটে। আহত আসাদুল দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মহিউদ্দিনের ছেলে। গতকাল বিকালে আসাদুল কার্পাসডাঙ্গা বাজারে একটি মোটরসাইকেলের উপরে বসা ছিলেন। এ সময় পিছন থেকে একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে আসাদুল ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়রা আসাদুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এবিষয়ে কর্তব্যরত চিকিৎসক বলেন, আসাদুলের অবস্থা আশংকামুক্ত। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তার অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে বলে জানায় কর্তব্যরত চিকিৎসক।
কমেন্ট বক্স