বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় অটো চালকের পিটুনিতে চালক জখম

  • আপলোড তারিখঃ ৩০-০৩-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় অটো চালকের পিটুনিতে চালক জখম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় যাত্রী উঠানো নিয়ে অটো চালকের পিটুনিতে বাবলু বিশ্বাস (৪৫) নামের অটো চালক গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ দিকে বড় বাজার ে চৌরাস্তার মোড়ে এঘটনা ঘটে। আহত অটো চালক বাবলু চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি এলাকার শেখপাড়ার মৃত বদর বিশ্বাসের ছেলে। জানা গেছে, গতকাল সকালে চুয়াডাঙ্গা বড়-বাজার চৌরাস্তার মোড়ে যাত্রী তোলাকে কেন্দ্র করে দুই অটো চালক বাবলু ও হাবিবুরের সাথে কথা কাটাকাটি হয়। এতে চালক হাবিবুর উত্তেজিত হয়ে অপর চালক বাবলুকে কিল ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। পরে অন্য অটো চালকরা বাবলুকে আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ