বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে যৌতুক মামলায় স্বামীর দুই বছর কারাদন্ড

  • আপলোড তারিখঃ ৩০-০৩-২০১৮ ইং
মেহেরপুরে যৌতুক মামলায় স্বামীর দুই বছর কারাদন্ড
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় স্বামী মিনারুল ইসলামের ২ বছর কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতের বিচারক শহীন রেজা এ আদালত পরিচালনা করেন। দন্ডিত মিনারুল ইসলাম গাংনী উপজেলার কসবা গ্রামের ফকির চাঁদের ছেলে। মামলার বিবরণে জানাগেছে, বিয়ের পর মিনারুল তার স্ত্রী টোকারী খাতুনের কাঝে দেড় লক্ষ টাকা যৌতুক দাবি করে। কিন্তু যৌতুক না দিলে তাকে নির্যাতন করে। পরে ২০১৭ সালের ৮ জুলাই টোকারী থাতুন বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশীট দালিখ করে। মামলায় ৩ জন সাক্ষির সাক্ষ গ্রহন করে। মামলায় বাদী পক্ষে সাথী বোষ ও আসামী পক্ষে মিজানুর রহমান আইনজীবীর দায়িত্ব পালন করেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ