বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পাওনা টাকা চাওয়ায় নারীকে পিটিয়ে জখম

  • আপলোড তারিখঃ ২৯-০৩-২০১৮ ইং
পাওনা টাকা চাওয়ায় নারীকে পিটিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়নের দাসপাড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আদুরী খাতুন (৪০) নামের এক নারীকে পিটিয়ে জখম করে স্কুল শিক্ষক ওসমান ও তার স্ত্রী। আদুরী খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে এঘটনা ঘটে। আহত আদুরী খাতুন চুয়াডাঙ্গা সদর উজেলার আলুকদিয়া ইউনিয়নের দাসপাড়ার নূর হকের স্ত্রী। আদুরী খাতুন বলেন, গত ৩ মাস আগে একই এলাকার স্কুল শিক্ষক ওসমানের স্ত্রী তার ছেলের চাকরীর জন্য ১ লাখ ৬০ হাজার টাকা নেয় এবং এক মাসের মধ্যে পরিশোধ করবে বলে জানায়। এ দিকে এ মাসের বেশী হলেও আদুরী খাতুনকে টাকা দেয়নি স্কুল শিক্ষক ওসমান। টাকা চাওয়া নিয়ে মাঝে মধ্যেয় উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। এরই জের ধরে গতকাল সন্ধ্যার দিকে আদুরী খাতুন পাওনা টাকা চাইতে গেলে স্কুল শিক্ষক ওসমান ও তার স্ত্রী আদুরী খাতুনকে চড় থাপ্পর ও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় আদুরী খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে আহতের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ করেছে বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ