বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে গাঁজা রাখার দায়ে নারীসহ দু’জনের জেল

  • আপলোড তারিখঃ ২৯-০৩-২০১৮ ইং
মেহেরপুরে গাঁজা রাখার দায়ে নারীসহ দু’জনের জেল
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর যুগ্ম জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম গাঁজা রাখার অপরাধে নূর জাহান বেগম নামের এক নারীল ৪ বছর কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ মাস এবং একই মামলায় আ. লতিফের ২ বছর জেল ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড দিয়েছেন। দন্ডিত নূর জাহান গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের কেরামতের স্ত্রী এবং আ: লতিফ একই গ্রামের কেরামত আলীর ছেলে। বুধবার দুপুরে বিচারক এ রায় দেন। মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ৪ এপ্রিল মেহেরপুর ডিবি পুলিশের এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সাহারবাটি গ্রামে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাজাসহ তাদের আটক করে। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মোট ৬ জনকে আসামী করে গাংনী থানায় একটি মামলা দায়ের কারে। মামলায় মোট ৯ জন সাক্ষ্য প্রদান করে। মামলায় রাষ্ট্রপক্ষে সহকারী পিপি এমএম রুস্তম আলী এবং আসামী পক্ষে অ্যাড. ইয়ারুল ইসলাম ও কামরুল হাসান কৌশলী ছিলেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ