নিরাপত্তা কর্মীদের সাথে অতিরিক্ত পুলিশ সুপারের ব্রিফিং
- আপলোড তারিখঃ
২৯-০৩-২০১৮
ইং
জীবননগরে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে
জীবননগর অফিস: জীবননগর উপজেলার তিন ইউপি নির্বাচন নিয়ে নিরাপত্তা কর্মীদের সাথে ব্রিফিং করেছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। বুধবার বেলা সাড়ে ১১টায় সময় জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলার বাঁকা, রায়পুর ও হাসাদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, ভোট কেন্দ্রের যে কোন পরিস্থিতি সাহসিকতার সাথে মোকাবেলা করবেন। কোন চাপের কাছে মাথানত করবেন না। নিজের দায়িত্ব নিজে পালন করবেন। দায়িত্বে অবহেলা করবেন না। দায়িত্ব বা যে কোন ধরনের দুর্নীতির অভিযোগ ও কর্তব্য পালনে কোন ধরণের গাফিলতির প্রমান পেলে সেই পুলিশ সদস্যর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এ সময়ে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের প্রতি দেশত্ববোধ, কর্তব্য ও জনগনের প্রতি দায়বদ্ধতার কথাও স্বরণ করিয়ে দেন। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহামুদুর রহমান, ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশের কর্মকর্তাগণ। আগামী ২৯ মার্চ জীবননগরে ৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচনে চুয়াডাঙ্গা জেলা পুলিশসহ ৫শ’ ৫২ জন দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
কমেন্ট বক্স