বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নির্বাচনের তফশিল ঘোষণা : ২০ এপ্রিল ভোট

  • আপলোড তারিখঃ ২৯-০৩-২০১৮ ইং
নির্বাচনের তফশিল ঘোষণা : ২০ এপ্রিল ভোট
দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক দর্শনা অফিস: আগামী ২০ এপ্রিল দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । নির্বাচন কমিশনার হাজী আজির বকস গতকাল সন্ধ্যার দিকে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী তফশিল ঘোষনা করেছেন। এ নির্বাচনকে ঘিরে দর্শনাসহ আশপাস এলাকায় চলছে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। প্রার্থীরা প্রচার প্রচরণায় মেতে উঠেছেন। ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। নির্বাচনকে সামনে রেখে ইতমধ্যে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। তফসিলে উল্লেখ করা হয়েছে, আগামী ২৯ মার্চ সকাল ৯ টায় ভোটার তালিকা প্রকাশ, ৩০ মার্চ বিকাল ৪ টা হতে রাত ১০ টা পর্যন্ত ভোটার তালিকা অর্ন্তভুক্ত নাম ও ওয়ার্ড সংশোধনী, ৩১ মার্চ সকাল ৯ টায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ,, ১ও ২ এপ্রিল সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ, ৩ এপ্রিল সকাল হতে রাত ১০ টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা, ৪ এপ্রিল সকাল ৯টা হতে রাত ৮ পর্যন্ত মনেনয়নপত্র বাছায় ও প্রতিক বরাদ্ধ, ৫ এপ্রিল মনোনয়ন পত্র প্রতাহার, ৭ এপ্রিল চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ২০ এপ্রিল সকাল ৮ হতে বিকাল ৪ টা পর্যন্ত দর্শনা ডিএস মাদরাসায় বিরতিহীন ভোট গ্রহন ও ফলাফল। এ নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার রয়েছে, হাজী আকমত আলী, এ্যডভোকেট আত্তাব হোসেন, আশরাফুল হক উলুম, হাজী জয়নাল আবেদিন, গোলাম ফারুক আরিফ ও হানিফ মন্ডল।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ