চুয়াডাঙ্গায় অচেতন অবস্থায় চিকিৎসক উদ্ধার : হাসপাতালে ভর্তি :
- আপলোড তারিখঃ
২৮-০৩-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলায় পুড়োপাড়ায় একটি মাঠের মধ্যে থেকে এক ডেন্টাল চিকিৎসককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে। ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নগত টাকা ও মোবাইল ফোন খুইয়েছেন জামাল উদ্দিন (৬০) নামের এই ডেন্টাল চিকিৎসক। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এঘটনা ঘটে। আহত চিকিৎসক জামাল উদ্দিন চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। পারিবারিক সুত্রে জানা গেছে, গতকাল সকালে জামাল উদ্দিন নিজ ব্যক্তিগত কাজে যায়। পরে দামুড়হুদা পুড়োপাড়ার একটি মাঠের মধ্যে থেকে অজ্ঞান অবস্থায় স্থানীয়রা দেখতে পাই। ধারণা করা হচ্ছে অজ্ঞানপার্টির সদস্যরা জামালকে কিছু খাইয়ে অচেতন করে। এসময় তার নিকট থাকা নগত পাঁচ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে সটকে পরে। অচেতন অবস্থায় স্থানীয়রা জামালকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
কমেন্ট বক্স